নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে থ্যালাসেমিয়া ও ওরাল ক্যান্সার নিয়ে জন সচেতনতামুলক সেমিনার

ফটিকছড়ি উপজেলায় থ্যালাসেমিয়া ও ওরাল ক্যান্সার নিয়ে জন সচেতনতামুলক এক সেমিনার ১’লা ডিসেম্বর দুপুরে ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজ হল রুমে অনুষ্ঠিত। এ সেমিনারের আয়োজন করেন উপজেলা ছাত্রলীগ।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ মনিরুজ্জামান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফীন। সেমিনারের উদ্বোধন করেন ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাঈল হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সাহেদ অালী চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক রায়হান রুপু। এতে বক্তব্য রাখেন, শিশু বিশেষজ্ঞ ডাক্তার জয়নাল অাবেদীন মুহুরী, ডাক্তার মোঃ হোসেন ভূইয়া রাফিজ, ডাক্তার মোরশেদ অালম, ডাক্তার খালেদ বিন হোসাইন সাগর ও ডাক্তার তাসনীম ফাতেমা।