Site icon CPLUSBD.COM

ফটিকছড়িতে দারিদ্র বিমোচন ও সামাজিক নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলা সমাজসেবা কার্যলয়ের উদ্যোগে দারিদ্র বিমোচন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি শীর্ষক সেমিনার ১২ আগস্ট দুপুরে উপজেলা পরিষদ মুক্তিযোদ্ধা জহুরুল হক হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: সায়েদুল আরেফিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব।
প্রধান আলোচক ছিলেন চট্টগাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শহীদুল ইসলাম।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবক অফিসার রাজীব আর্চায্য। একাডেমিক সুপারভাইজার আকরাম হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালয় ওয়াহিদুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান এডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন প্রমুখ।
সরকার দেশ মানুষের জন্য উন্নয়ন কাজ করে যাচ্ছেন। হতদরিদ্রের ও বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন ধরনের ভাতা সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।