ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার(২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক রাত ২ টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের হাফেজ নগর গ্রামের যোগিনী ঘাট ব্রিজের পূর্বে পাশে কাজী বাড়ীর মনির আহমেদ সওদাগরের ঘরে এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, ডাকাত দল ঘরের সামনের দরজার গ্রিলের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে, আলমিরা তালা ভেঙে ঘরের আসবাবপত্র লন্ডভন্ড করে ফেলে। ডাকাত দল ১২ ভরি স্বর্ণ অলংকার, প্রায় ১লাখ ২০ হাজার টাকা, ২টি মোবাইল সেট নিয়ে যায় বলে জানান।
এলাকাবাসীরা জানান, বিগত ২০ বছর ধরে এলাকায় কখনো ডাকাতি হয়নি। ডাকাত চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।
খবর পেয়ে ৩০ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম, এস.আই মোঃ ফখরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে জানার জন্য ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলামকে একাধিকবার ফোন করেন তাঁকে পাওয়া যায়নি।

