ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামে পুকুরে ডুবে ফরহাদ নামে ২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ঐএলাকার দুবাই প্রবাসী মোঃ ফারুকের পুত্র।
রবিবার (২২ আগষ্ট) দুপুর ২টায় ছমুরহাট বাজারের পূর্ব পার্শ্বে সাতঘড়িয়া পাড়ায় এই ঘটনা ঘটে।
ইউপি সদস্য আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে পরিবারের সদস্য খাবার খাওয়ার সময় শিশু ফরহাদ খেলতে গিয়ে ঘরের উত্তর পার্শ্বে পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের ভাসমান অবস্থায় তাকে দেখতে পায়। পরে উদ্ধার করে স্থানীয় আব্দুল মোয়েম হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।








