নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে আঁখি মনি (৫)নামে এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কাঞ্চননগর ইউনিয়নের হাফেজ কোম্পানির বাড়ী সংলগ্ন ইসলাম সওদাগরের বাড়ীর পুকুরে এই ঘটনা ঘটে।

সে ঐ এলাকার হাফেজ কোম্পানির বাড়ীর আশরাফ আলী কালুর বড় মেয়ে।

জানা যায়, আঁখি পরিবারের অগোচরে খেলতে গিয়ে ঘরের দক্ষিণ পাশে পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে দেখতে পাওয়া যায়। প্রতিবেশীরা দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় আব্দুল মনাএম হাসপাতাল ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here