ফটিকছড়ির পাইন্দং ইউনিয়ন থেকে আহম্মদ কবির প্রকাশ নামে প্রতারনা মামলার ফরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার(১৭ জানুয়ারী) বিকাল সন্ধ্যায় দক্ষিন পাইন্দং আব্বাসের বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামী আহম্মদ কবির দক্ষিন পাইন্দং ৮ নং ওয়ার্ড আব্বাসের বাড়ীর মরহুম ছালে আহমদের পুত্র।
জানা যায়, দক্ষিন পাইন্দং বজলুর রহমানের পুত্র মীর্জা হালিম উল্লাহ’র করা রেজিষ্ট্রিকৃত বায়নানামা অস্বীকার করার প্রতারনা মামলায় আদালত ফরোয়ানা জারি করলে ফটিকছড়ি থানা উপ-পরিদর্শক মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্স তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ বাবুল আকতার বলেন, ফরোয়ানাভুক্ত আহম্মদ কবির নামে এক আসামীকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরন করা হয়েছে।








