ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, বৃক্ষরোপণ কর্মসূচি ও করোনা টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শুরুতে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার(২৮ সেপ্টম্বর) সকাল ৯ টার সময় বৃক্ষরোপণ কর্মসূচি ও টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করেন সমিতিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ ইমন।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি সমিতিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আবুল হাসেম বি.এস.সি। যুগ্ম হুমায়ুন কবির ও সদস্য এস.আই মঞ্জুর সঞ্চালনায়, সসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মোঃ ফিরোজ, এয়ার মোহাম্মদ, কালাম উল্লাহ, সদস্য এস.এম আলমগীর, সোলাইমান ভূঁইয়া, হাসেম কুতুবী আলমগীর ভূইয়া, এমরান হায়দার, বাবু শান্তিপথ নাথ, আলা উদ্দিন, শামসুল আলম, মোঃ শাহজাহান আক্কাস উদ্দিন। মুক্তিযোদ্ধা রফিক মিয়া, নুরুল ইসলাম,ছালেহ আহমদ মেম্বার, ছাত্রলীগ নেতা শাহবাজ, ইরফানুল ইসলাম, সাইফুল ইসলাম টিটু প্রমূখ। অন্যদিকে সুন্দরপুর ইউনিয়ন পরিষদে টিকা ক্যাম্পেইন উপলক্ষ্যে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ, ইউপি সদস্য মজিবুর রহমান, সাহাব উদ্দিন, ফারুক আহমেদ ওমর, মাষ্টার ইউনুস, জেসমিন আকতার, শিরু আকতার, মুন্নি আকতার প্রমুখ।








