নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে প্রবাসীর ঘরে ডাকাতি ২৮ভরি স্বর্ণালংকার ও নগদ পাঁচ লাখ টাকা লুট

ফটিকছড়িতে প্রবাসীর ঘরে ডাকাতি ২৮ভরি স্বর্ণালংকার

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির সদর এলাকায় প্রবাসীর ঘরে দুধর্ষ ডাকাতির ঘটনার ঘটছে। এসময় ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রমুখের জিম্মি করে ২৮ ভরি স্বর্ণালংকার,নগদ ৫ লাখ টাকা ও ১৫ টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়।।

শুক্রবার(১৮ জুন) রাত আনুমানিক ২টার দিকে ফটিকছড়ি পৌরসভার ৯নং ওয়ার্ডের উজির আলী জমাদার বাড়ীর কাতার প্রবাসী আব্দুল হালিমের ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে। রাতে খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরদিন বিকেলে প্রবাসী আব্দুল হালিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

সরেজমিনে গিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, উজির আলী জমাদার বাড়ীর মৃত নুরুল ইসলামের ৬ ছেলের মধ্যে ৫ জন পরিবার নিয়ে বসবাস করেন একই ঘরে। ভাইদের মধ্যে সকলে কাতার প্রবাসী। প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে সবাই যার যার মত ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে প্রচন্ড বৃষ্টির সময় মুল ফটকের তালা ভেঙে ডাকাত দলের ১০/১২ জন সদস্য অতর্কিতভাবে ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা অস্ত্র ঠেকিয়ে,হাত-পা বেঁধে, বউ-ঝি’দের নির্যাতন করার ভয় দেখায়, এমনকি ছোট বাচ্চাদের জানে মেরে ফেলারও হুমুকি দেয় ডাকাতদল। পরে ঘরের সবাইকে একটি কক্ষে এনে বন্দি করে প্রতিটি কক্ষে গিয়ে বেশকয়েকটি আলমিরা ভেঙ্গে নগদ ৫ লাখ টাকা, ২৮ভরি স্বর্ণালাংকার ও নামিদামী ব্রান্ডের ১৫ টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। এদিকে ডাকাতরা তাড়াহুড়া করে পালিয়ে যাওয়া সময় তাদের একটি মোবাইল ফেলে যায়। পরে সেটি উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়া পরিবারের সদস্যরা।

এ বিষয়ে পরিবারের বড় সন্তান আব্দুল হালিম বলেন, এ ঘটনা নিয়ে কিছুই বুঝতে পারছিনা, আমাদের সাথে কারো শত্রুতা নেই।

বৃষ্টির কারণে তালা ভাঙ্গার শব্দ শুনতে পাইনি উল্লেখ করে তিনি আরো বলেন, ডাকাতরা ঘরে প্রবেশ করে প্রথমে সবার মোবাইল নিয়ে নেয়। যার কারণে কারো সাহায্য নিতে পারিনি।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পাওয়ার সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ডাকাতির ঘটনায় জড়িত, তাদের ধরতে আমরা বিভিন্ন ভাবে তদন্ত চালিয়ে যাচ্ছি।