নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

সিপ্লাস প্রতিবেদক: ফটিকছড়িতে পূর্বশত্রুতার জের ধরে  খাদিজা বেগম খুকি (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় যুবক মানিক মিয়া (২৮)।

বৃহস্পতিবার(২০মে) ভোর রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার নূরুল্লাহ মুন্সীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ প্রবাসী ইছা মিয়ার স্ত্রী।

পুলিশ জনায়, একই এলাকার আজিজুর রহমানের ছেলে মানিক মিয়া (২৮) রাতের আঁধারে গৃহবধূর ঘরে ঢুকে তাকে কোঁপাতে থাকে। খুকির চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এলে মানিক মিয়া পালিয়ে যায়।

স্থানীয়রা আহত গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পথেই খুকি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন বলেন, পূর্বশত্রুতার জের ধরে মানিক মিয়া নামে একজন যুবক ওই গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে বলে জানতে পেরেছি। আহত অবস্থায় চমেকে নিয়ে গলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানিয়েছেন তিনি।