ফটিকছড়ি প্রতিনিধি: সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে উপজেলা প্রশাসনের সাথে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা ৩০ সেপ্টেম্বর বিকেলে উপজেলা পরিষদ মুক্তিযোদ্ধা জহুরুল হক হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা শামছউদ্দিন, ভুজপুর থানার এসআই জয়নাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন, প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি রতন কান্তি চৌধুরী, ভূজপুর পূজা উদযাপন পরিষদ সভাপতি লিংকন চক্রবর্তীসহ আরো অনেকেই।
সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ.এম আবু তৈয়ব বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশটাকে ধর্মনিরপক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সব সময় বদ্ধপরিকর ছিলেন ও তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মনিরপক্ষে রাষ্ট্রে সবাইকে সমান অধিকার দিয়েছেন।








