Site icon CPLUSBD.COM

ফটিকছড়িতে ফেরিওয়ালার মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে জমির মিয়া নামে এক ফেরিওয়ালার মৃত্যু খবর পাওয়া গেছে।
আজ ৩০ অক্টোবর ( শুক্রবার) সকাল ১১টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউপির মানিকপুর ডলু পাড়া ডাঃ মৃদুল মহাজনের বাড়ির সামনে ঘটনা ঘটে।
ঐ ফেরিওয়ালার বাড়ী কুমিল্লা জেলায় বলে জানা গেছে।
সে ফেরি করে সিল্ভারের জিনিসপত্র বিক্রি করার সময় হৃদক্রীয়া বন্ধ হয়ে মারা গেছে বলে ধারনা করা হচ্ছে।
কাঞ্চননগর ৮নং ওয়ার্ড এর ইউপি সদস্য আবছার উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন নিহতের লাশ তার আত্বীয়দের কাছে তুলে দেয়া হয়েছে।