ফটিকছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্ভোধনী খেলা ১৬ নভেম্বর (শনিবার) বিকেলে উপজেলার নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
খেলা উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ মুজিবুল হক চৌধুরী। ইউনিটি অব টুয়েন্টি সিক্স এর আয়োজিত খেলায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মুহাম্মদ বাকেরের পৃষ্ঠপোষকতায় ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল মান্নানের সভাপতিত্বে খেলা পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, মুহাম্মদ আব্দুস সালাম, জেবুন নাহার মুক্তা, মোহাম্মদ শাহনেওয়াজ।
মোজাম্মেল হোসেন মাসুমের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, সৈয়দ মুহাম্মদ মাসুম, নেজাম উদ্দীন আহমেদ, আসলাম হোসেন মামুন প্রমুখ।
উদ্বোধনী খেলায় পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা ক্রিয়া সংস্থা বনাম ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট খেলোয়ার সমিতির মধ্যেকার খেলায় মানিকছড়ি ক্রিয়া সংস্থা ১-০ গোলে বিজয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়।








