নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে বজ্রপাতে ২ নারীর মৃত্যু

ফটিকছড়িতে বজ্রপাতে

আনোয়ার হোসন ফরিদ, ফটিকছড়ি: ফটিকছড়িতে বজ্রপাতে বানু রানী দাস(৪০) লাকী রানী দাস (৩৮) নামের ২ মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এ ঘটনায় মালতি রানী দাস(৪৫) শুভা রানী দাস(৫০) আহত হয়েছেন।

রবিবার (৬ জুন) সকাল ৯ টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মানিকপুর গ্রামে ডলু পাড়ায় এ ঘটনা ঘটে।

ঘটনার সাথে সাথে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক বানু রানী দাস ও লাকী রাণী দাসকে মৃত বলে ঘোষণা করেন।

আহত ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী কাতেব।

অন্যদিকে, ফটিকছড়ি পৌরসভার ৬ নং ওয়ার্ডের মুনাফখিল এলাকায় জনৈক মাহাবুবুল আলমের একটি গরু বজ্রপাতে মারা গেছে।