ফটিকছড়িতে ডাকাতি মামলার আসামী নাছির উদ্দীন প্রকাশ বন্দুক নাছিরকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ৬ ফেব্রুয়ারী বিকাল ৪টায় ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক সঞ্জয় কুমার ষোঘ, আরিফুল আলম অপু ও সঙ্গীয় ফোর্সদের সহায়তায় নিজ বাড়ী থেকে বন্ধুক নাছিরকে গ্রেফতার করে।
গ্রেফতার নাসির উদ্দিন প্রকাশ (বন্দুক নাসির) ফটিকছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ড ধুরুং আমান বাজার মৃত আবুল খায়েরের পুত্র।
ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ বাবুল আকতার জানান, আসামীকে জিজ্ঞাসাবাদে ফটিকছড়ি থানা এলাকায় বিভিন্ন তারিখ ও সময়ে পূর্বে ঘটে যাওয়া ০৫টি ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে ০৫টি ডাকাতি মামলা তদন্তনাধীন আছে। আইনী প্রক্রিয়া শেষে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।








