নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে বন গবেষণা ইনস্টিটিউট এর উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা

ফটিকছড়িতে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এর উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৪ ডিসেম্বর বুধবার সকালে ফটিকছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রামের বিভাগীয় কর্মকর্তা মন্ড ও কাগজ বিভাগ ড. ডেইজী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সায়েদুল আরেফিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথ। কর্মশালা সমন্বয়ক ও বিএফআরআই এর প্রশিক্ষণ প্রযুক্তি হস্তান্তর ইউনিটের সদস্য সচিব এম. জহিরুল আলমের সঞ্চালনায় উদ্ভাবিত প্রযুক্তি সমূহ উপস্থাপন করেন, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের বিভাগীয় কর্মকর্তা ড. ডেইজী বিশ্বাস ও মো. অনিসুর রহমান।

উক্ত কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ,এনজিও প্রতিনিধি, সাংবাদিক, কাঠ ব্যবসায়ী সমিতি, নার্সারী মালিক সমিতি, করাতকল ও ফার্ণিচার মালিক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উক্ত কর্মশালার মাধ্যমে ফটিকছড়ি বন বিষয়ক একমাত্র জাতীয় গবেষণা প্রতিষ্ঠানটির গবেষণালব্ধ প্রযুক্তি সমূহ সম্প্রসারিত হবে বলে বক্তার মন্তব্য করেন।