নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে বাবা ভাণ্ডারীর(কঃ) খোশরোজ শরীফের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফটিকছড়ি প্রতিনিধি:চট্টগ্রামের ফটিকছড়িতে হযরত শাহ্সুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (কঃ) প্রকাশ বাবাভান্ডারীর ১৫৮ তম পবিত্র খোশরোজ শরীফ মহান ২৯ শে আশ্বিন, ১৪ই অক্টোবর উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে পূর্ব প্রস্তুতিমূলক (মিটিং) আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৮ অক্টোবর রাতে ৯ টায় মাইজভাণ্ডার দরবার শরীফস্থ গাউছিয়া রহমান মনজিলে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব। প্রধান মেহমান ছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ম- মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বাস্তবায়ন প্রকল্প অফিসার মোঃ আবুল হোসেন, ফটিকছড়ি থানার ওসি মোঃ বাবুল আকতার, ভূজপুর থানার ওসি শেখ আবদুল্লাহ, শাহাজাদা সৈয়দ সাহাদাত উদ্দিন, সৈয়দ নজরুল হুদা, সৈয়দ নাজিম উদ্দিন, সৈয়দ শামসুল আরেফিন, সৈয়দ তাজুল ইসলাম, ডিজিএম আজাদী বাজার সরোয়ার জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আকরাম হোসেনের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ জয়নুল আবেদিন, কাউন্সিলর সোলায়মান, মোঃ এসকান্দর প্রমুখ।

সভায় পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে সকল ভক্তদের সরকারী নির্দেশনা মতে স্বাস্থ্য বিধি মেনে আসার আহবান জানান। বিধি না মেনে বক্তদের না আসার জন্য নিরুসাহিত করেন। খোশরোজ শরীফ সুন্দর ও সুষ্টু ভাবে সম্পন্ন করতে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। তাছাড়া মাইকের পরিবর্তে সাউন্ড বক্স ব্যবহারের সিন্ধান্ত গৃহিত হয়।