ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সাধক, আওলাদে রাসূল (স:) ত্বরিকায়ে মাইজভান্ডারীয়ার পূর্ণতাদানকারী হযরত গাউছুল আজম সৈয়্যদেনা শাহছুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান আল-হাচানী আল মাইজভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারীর (ক:)’র ১৫৭ তম পবিত্র খোশরোজ শরীফ গতকাল রবিবার (১৩ – ১৪ অক্টোবর) থেকে ২ দিন ব্যাপী উপজেলার মাইজভান্ডার দরবার শরীফের গাউছিয়া রহমান মঞ্জিলের উদ্যাগে মহা সমারোহে অনুষ্ঠিত হচ্ছে।
এ উপলক্ষে গাউছিয়া রহমান মঞ্জিল , আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশন ও বাবা ভান্ডারী পরিষদের পক্ষে ব্যাপক কর্মসূচী পালন গ্রহন করেছে। খোশরোজ শরীফ সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য উপজেলা প্রশাসন, থানা পুলিশ, গাউছিয়া রহমান মঞ্জিলের ও আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশন স্বেচ্ছা সেবকবৃন্দ আইন শৃংখলা রক্ষার্থে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে।
শনিবার সন্ধ্যা হতে দেশ-বিদেশের লাখো আশেকান ও ভক্তবৃন্দ বিভিন্ন যানবাহন যোগে দরবারে এসে উপস্থিত হতে দেখা যায়। আগত ভক্ত ও আশেকানরা মাইজভান্ডার এসে গাউছিয়া রহমান মঞ্জিলের বর্তমান সাজ্জাদানশীন শাহ ছূফি মাওলানা ছৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল-মাইজভান্ডারী (ম:জি:আ:) সারিবদ্ধভাবে সাজ্জাদানশীনদের সাথে পূর্ব বাড়ীতে সাক্ষাত করে দোয়া কামনা করতে দীর্ঘ লাইনে ধীরে ধীরে এগুতে থাকে।
ভক্তরা মাইজভান্ডার শরীফের সকল রওজায় জেয়ারতের মাধ্যমে নিজ নিজ মনোবাসনা পূরনের জন্য কোরআন তেলোয়াত, জিকির আজকার করে মহান রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদে মশগুল থাকবে।
খোশরোজ শরীফের প্রধান দিবস আজ সোমবার ১৪ অক্টোবর রাতে আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও জিকির শেষে বিশ্বের সকল উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করবেন, বর্তমান সাজ্জাদানশীন শাহ ছূফি মাওলানা ছৈয়দ মুজিবুল বশর আল-হাছানী আল-মাইজভান্ডারী (ম:জি:আ:)।
এদিকে খোশরোজ শরীফ উপলক্ষে বাবা ভান্ডারীর রওজাসহ মাইজভান্ডার এলাকায় ব্যাপক আলোকসজ্জা ও তোরণ নির্মাণ করা হয়েছে।
আইন শৃংখলা রক্ষার্থে নাজিরহাট- মাইজভান্ডার সড়কসহ এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এব্যাপারে, ফটিকছড়ি থানার ওসি মুহাম্মদ বাবুল আকতার বলেন, খোশরোজ শরীফ সুন্দর ভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ক্যাম্প ও টহলের ব্যবস্থা রয়েছে যানজট নিরসনের জন্য থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ সর্বাক্ষনিক দায়িত্ব পালন করছে।








