নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও জনসচেতনা মূলক সেমিনার

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও জনসচেতনা মূলক সেমিনার আজ ২৫ আগস্ট দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফীনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র ইন্সট্রাক্টর ফোকাল পয়েন্ট কর্মকর্তা এবিএম ফয়েজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার, ভাইস চেয়ারম্যান ছালাতম উল্লাহ শাহীন, সহকারী কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ, ইউপি চেয়ারম্যান মোঃ সোলাইমান, শাহ নেওয়াজ, জানে আলম, আব্দুল হালিম, শোয়েব আল সালেহীন, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।