নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে ভবন ধসের আতঙ্ক নিয়ে ক্লাস করছে শিশু শিক্ষার্থীরা

ফটিকছড়িতে ভবন ধসের আতঙ্ক নিয়ে ক্লাস করছে শিশু শিক্ষার্থীরা

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ১নম্বর ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

২০১১ সাল থেকে স্কুল ভবটির দেয়াল, ছাদ ভেঙ্গে ভেঙ্গে পড়তে শুরু করে, ২০১৫ সালে তৎকালীন ইউএনও বর্তমান চাঁদপুর জেলা ডিসি অঞ্জন খান মজলিস বিদ্যালয় পরির্দশন করে কয়েকটি শ্রেণী কক্ষ পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে এ শ্রেণী সংকট পড়ে বিদ্যালয়টি।

পরিত্যক্ত ঘোষণার পরে উপজেলা জেলা পর্যায়ের বিভিন্ন টিম স্কুল পরিদর্শন করে গেছেন বলে জানান শিক্ষকরা। দেড় বছর আগে দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার।

গত ১২ সেপ্টেম্বর সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষা কার্যক্রম শুরু হয়।

এ বিদ্যালয়ে শ্রেণী সংকটের ফলে জীবনের নিয়ে ৪ শত ৫০ জন শিক্ষ শিক্ষার্থীরা ও শিক্ষকরা শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

শিক্ষক ও অভিভাবকরা জানান, দীর্ঘদিন ধরে স্কুল ভবনটির ছাদ ভেঙ্গে পড়ছে। ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা আতংকের মধ্যে দিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদিষ্টি দ্রুত কামনা করেছেন।

স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি রফিকুল আলম জানান, ২০১৫ সালের স্কুল ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়, এর পর ঝুঁকি নিয়ে শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা হাসানুল কবীর জানান, গেল বছর অস্থায়ীভাবে ওই বিদ্যালয় দুটি রুম করে দিয়েছি। ঝুঁকিপূর্ণ রুম পরিত্যক্ত ঘোষণা করে তালা দিয়ে দিয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। দ্রুত এ বিদ্যালয়ে ভবন নির্মাণ করা হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহি অফিসার মোঃ মহিনুল হাসান বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত এ ভবন নির্মাণের বিষয়ে জানানো হবে।

আরো পড়তে পারেন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here