নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে ভিক্ষুক পূণর্বাসন উদ্বোধন

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ৩০ জন ভিক্ষুককে সরকারী ভাবে সহায়তা কর্মসূচীর আওতায় একটি করে সেলাই মেশিন, রিক্সা ভ্যান ও ছাগল প্রদান করা হয়েছে।

২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা চত্বরে কর্মসূচীর উদ্বোধন করেন ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য, আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ।

এর আগে উপজেলার পরিষদের জহুরুল হক মিলানায়তনে উপজেলা পরিষদের মাসিক স্বমন্বয় ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) এর চেয়ারম্যান, ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য, আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, মেয়র এস.এম সিরাজুদ্দৌল্লাহ, উপজেলা স্বাস্থ্য অফিসার ডাঃ নাবিল চৌধুুরী, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ বাবুল আকতার, ভূজপুর থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল্লাহ, ডা. জয়নাল আবেদীন মুহুরী, উপজেলা কৃষি অফিসার লিটন দেবনাথ, উপজেলা প্রকৌশলী এস,এম হেদায়েত উল্লাহ, উপজেলা সমাজসেবা অফিসার রাজিব ভট্টাচার্য, এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বৃন্দ।

পরে নবনির্মিত উপজেলা কৃষি ভবনের উদ্বোধন করেন সাংসদ নজিবুল বশর মাইজভান্ডারী।