নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে ভুজপুর তান্ডবের ৮ম বার্ষিকী পালন

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এটিএম পেয়ারুল ইসলামের ব্যবস্থাপনায় ভুজপুর তান্ডবের ৮ম বার্ষিকী উপলক্ষে শহীদদের আত্না মাগফেরাত কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

১১ এপিল শনিবার সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, সহ- সভাপতি চেয়ারম্যান মোঃ শাহ নেওয়াজ চৌং,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড ছালামতউল্লাহ চৌং শাহিন, উপ-প্রচার সম্পাদক বোরহান আহমেদ, উপ-দপ্তর সম্পাদক হাজি আবুল কাশেম, প্রাক্তণ ছাত্রলীগ ফোরমের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ- সভাপতি মোঃরহমতুল্লাহ, মোবারক হোসেন, মোঃ হোসেন, আবদুল গণি মোরশেদ মুন্সি প্রমূখ।

হাফেজ শাহাজানের মোনাজাত পরিচালনায় করোনা ভাইরাস হতে দেশ ও জাতিকে হেফাজতের জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুল হক চৌং সুস্থতার জন্য দোয়া করা হয়।

অন্যদিকে ভুজপুর ইউনিয়ন পরিষদের হল রুমে শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে কোরআন খতম ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা কবির আহাম্মদ সওদাগর, চেয়ারম্যান ইব্রাহিম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য মাহাবুল আলম, আবদুল হামিদ, আশিষ কান্তি দে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

শহীদ ফারুক ইকবাল বিপুল, মোঃ ফোরাকান ও মোঃ রুবেলের সমাধিস্থলে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি সাবেক চেয়ারম্যান গোলাম ররহমান, সহ- সভাপতি আবদুল কাইয়ুম, যুগ্ম সম্পাদক চেয়ারম্যান আবদুল হালিম, কার্যনির্বাহী সদস্য আফাজ উদ্দিন, কাজি মোঃ সেলিম, মাসুদ পারভেজ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান রুপুসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতুবৃন্দ।

উল্লেখ্য ২০১৩ সালের ১১ এপ্রিল বৃহস্পতিবার কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলামের নেতৃত্বে বিএনপি-জামাতের হরতাল বিরুধী শান্তিপূর্ন মিছিলে ভুজপুর কাজিরহাটে জামাত-শিবিরের ক্যাডারদের নির্মম হামলায় ৩ জনশহীদ হন, এবং ২০০ শতাধিক নেতা- কর্মী আহত হন। প্রায় ৫০০গাড়িতে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়া হয়।