Site icon CPLUSBD.COM

ফটিকছড়িতে ভ্রাম্যমান আদালতের অভিযানঃ এক যুবকের ৬ মাসের কারাদণ্ড

ফটিকছড়ি থানা পুলিশের অনুসন্ধানে ভেজাল খাদ্য তৈরি গুদামে ভেজাল পণ্য তৈরীর কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কারখানার মালিক ছালাহ উদ্দিন(৩২) আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছে।

বুধবার(১১মার্চ )ভোর হতে দুপুর ১২ টা পর্যন্ত পৌরসভার দক্ষিণ রাঙ্গামাটিয়ার নুর আহমদ সারাং বাড়ীর একটি কলোনীতে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করেন ফটিকছড়ি অফিসার সেকেন্ড অফিসার রিদওয়ানুল হক এএস হাকিমসহ সঙ্গীয় ফোর্স।

এসময় ভেজাল ও নকল পণ্যের মধ্যে রয়েছে-সরিষার তেল, সয়াবিন তেল, ময়দা, আটা, সুজি, জুস,গোলাপ জল।

কারখানার মালিক ছালাহ উদ্দিন জানান, গত আড়াই বছর যাবৎ কুমিল্লার বিসিক এলাকা থেকে বিভিন্ন পণ্য এনে আকর্ষনীয় মোড়কে মুড়িয়ে বাজারজাত করে আসছে। কারাদণ্ডপ্রাপ্ত ছালাহ উদ্দিন নোয়াখালী জেলার হাতিয়া থানা লালদিয়া ফরাজি পাড়ার জসিম উদ্দিনের পুত্র।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ বাবুল আকতার বলেন, এসআই রিদুয়ান ও এএস আই নুরুল হাকিম সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নকল ও ভেজাল খাদ্যে উৎপাদন করছে উক্ত এলাকায়। সেখানে প্রায় ৩/৪ ঘন্টা অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকার নকল ভেজাল খাবার জব্দ করা হয়। পরে থানায় এনে সেগুলো আগুনে পুড়িয়ে দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সায়েদুল আরেফিন বলেন, ফটিকছড়ি থানা পুলিশ থেকে একটি তথ্য পাই। উত্তর রাঙ্গামাটিয়া এলাকায় ভেজাল খাদ্য তৈরীর কারখানায় যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিককে আটক করে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।