হোম কোয়ারেন্টাই অমান্য করে বাইরে ঘুরা-ফেরা করায় ৩ প্রবাসী ও ৮ দোকানীকে ১ লাখ ৮৫ হাজার টাকার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২০ মার্চ গত বিকাল থেকে রাতে ১০ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সায়েদুল আরেফিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানে আলম।
অভিযানের শুরুতেই উপজেলার লেলাং ইউনিয়নে হোম কোয়ারেন্টাই অমান্য করে বাইরে ঘুরা-ফেরা করায় ৩ প্রবাসীতে ৩০ হাজার টাকা ও নাজিরহাট বাজরে ৮ দোকানীকে পেঁয়াজের দাম বেশি ও ভেজাল ঘি রাখার দায়ে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমান আদায় করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন ফটিকছড়ি থানা পুলিশ এবং নাজিরহাট পৌরসভা কর্তৃপক্ষ। ভ্রাম্যমাণ আদালত পেঁয়াজের দাম এর বেশি রাখায় সাহাব উদ্দিন পেয়াজ ২০ হাজার, তৌহিদ ষ্টোরকে ২০ হাজার, রবি ষ্টোরকে ২০ হাজার টাকা, ভেজাল ঘি রাখার দায়ের রাজা মিয়া ষ্টোরকে ৫ হাজার, ফটো ষ্টোরকে ৪০ হাজার টাকা, বারেক ষ্টোর ৪০ হাজার টাকা, চাউলের দাম বেশি করায় জানে আলমকে ৫ হাজার ও ফারুক মেডিকেল ৫ হাজারসহ মোট ১ লাখ ৫৫ হাজার জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফীন বলেন, হোম কোয়ারেন্টাই অমান্য ৩ প্রবাসী ও নাজিরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন দ্রব্য মূল্য বৃদ্ধির দায়ে ৮ দোকানদাকে মোট ১ লাখ ৮৫ টাক জরিমানা করা হয়। এ অভিযান চলমান।








