Site icon CPLUSBD.COM

ফটিকছড়িতে মহিলাসহ ৮ পথচারীকে কুপিয়ে জখম

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার ভূজপুর সুয়াবিল ইউনিয়নের বৈদ্যুরহাট এলাকায় রতন সাহা (২২) নামের এক যুবক মহিলাসহ ৮ পথচারীকে কুপিয়ে জখম করেছে ।

এ সময় এক মহিলার হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

রতন বারমাসিয়া সাহা পাড়ার এলাকার ভুলার পুত্র। আহতদের নাম পাওয়া যায়নি।

বুধবার (২ডিসেম্বর) সকাল ১০টার দিকে সুয়াবিল বৈদ্দ্যেরহাট সংলগ্ন সাহা পাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে সুয়াবিল ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন জানান, এতে অনেকজন হতাহত হয়েছে। আনুমানিক ১০ জনের মত হবে। রতন নামের ছেলেটি নেশাগ্রস্ত ছিল বলে শুনছি। দুুই-তিন বছর আগে তার মাথায় (মানসিক) সমস্যা ছিল। পুলিশ তাকেসহ মেডিকেলে নিয়ে গেছে।