Site icon CPLUSBD.COM

ফটিকছড়িতে মাদ্রাসায় হামলার প্রধান আসামী আটক

সিপ্লাস প্রতিবেদক:  ফটিকছড়ির নানুপুর ৪নং ওয়াডস্থ মোবারক আলী পণ্ডিত বাড়ির দারুচ্ছালাম ঈদগাহ মাদ্রাসায় সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত প্রধান আসামী মুহাম্মদ হাসান প্রকাশ পাঠানকে আটক করেছে র‌্যাব-৭।

বুধবার (৬ জানুয়ারি) রাত ৯টায় চান্দগাঁও থানাধীন শোলকবহর এলাকা থেকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব- ৭ এর সহাকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি পাঠান হাসান আত্মগোপনে থাকার জন্য কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে শোলকবহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি।’

তিনি আরও জানান, উক্ত ঘটনার নেপথ্যে আরো কেউ জড়িত আছে কিনা তা জানার জন্য নিয়মতি তদন্তরে পাশাপাশি ছায়া তদন্ত অব্যাহত রেখেছে র‌্যাব ৭। পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ হস্তান্তর পূবক আসামীর ‍বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনরে নিমিত্তে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি ফটিকছড়ির উপজেলার মাইজভাণ্ডার  এলাকায় পশ্চিম নানুপুর দারুচ্ছালাম ঈদগাহ মাদ্রাসায় সন্ত্রাসীদের হামলায় ৮ জন আহত হয়েছেন। এর মধ্যে ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের ওইদিন চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় মাদ্রাসার পরিচালক মুফতি মনিরুল হক একটি মামলা দায়ের করেন।