ফটিকছড়ি প্রতিনিধি: জেএইচএম ইন্টারন্যাশনাল গ্রুপের ডিএমডি, বিশিষ্ঠ শিল্পপতি মোঃ মেহেদি হাসান বিপ্লব এর উদ্যোগে করোনা পরিস্থিতিতে দ্বিতীয়বারের মতো এলাকাবাসীর জন্য পবিত্র মাহে রমজানের বিশেষ উপহার ৩০ হাজার কেজি চাউলসহ অন্যান্য ইফতার সামগ্রী বিতরন কার্যক্রম উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারি সার্কেল) আব্দুল্লাহ্ আল মাছুম।
মেহেদি হাসান বিপ্লবের এলাকা দাঁতমারা ইউপির বালুটিলায় ১৫ এপ্রিল বুধবার বিতরণের মধ্য দিয়ে এ মহৎ কাজটির শুভ সূচনা করা হয়।
এ সময় উপস্হিত ছিলেন দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সোহরাওয়ার্দী সরোয়ার, সাংবাদিক কামাল উদ্দিনসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
এর আগে তিনি ২৫ মার্চ থেকেই ফটিকছড়িসহ দেশের বিভিন্নস্হানে নিম্ন আয়ের মানুষের পাশে নিয়মিত সহযোগীতা অব্যাহত রেখেছেন। শিল্পপতি মেহেদি হাসান বিপ্লব দাঁতমারা ইউপির বালুটিলায় জন্মগ্রহন করেন।








