ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে বাবুল নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। ১৭ এপ্রিল (শনিবার) দুপুর ১ টার দিকে নাজিরহাট বাজারের সিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নাজিরহাট বাজারে বাবুল-সাকিবের মধ্যে মোবাইলের ব্যাপারে নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি পরে রুপ নেয় হাতাহাতিতে। এক পর্যায়ে সাকিব বাবুলকে ছুরিকাঘাত করলে সে মাটিতে পড়ে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার বাবুলের অবস্থা গুরুতর হলে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার খবর পেয়ে ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আহত বাবুল হাটহাজারী উপজেলার গুমান মর্দন ইউনিয়নের বালুখালী এলাকার মো: ইলিয়াছ এর পুত্র। বাবুল র্দীঘদিন ধরে শ্বশুরবাড়ি নাজিরহাটের গুল মো: তালুকদার বাড়ীতে বসবাস আসছে।
এদিকে, ছুরিকাঘাতকারী যুবক সাকিবকে নাজিরহাট ঝংকার মোড় থেকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। সে নাজিরহাট চুন্নার বাড়ী তৈয়ব ড্রাইভারের পুত্র।
একাধিক সুত্র জানায়, ছুরিকাঘাতকারী যুবক সাকিবের বড় ভাই সাগর ইয়াবা সমাম্রট তার দাপটে এলাকায় বিভিন্ন অপকর্ম করে আসছে ছোট ভাই সাবিক এ অভিযোগ তুলেছে এলাকাসাসী।
এব্যাপারে ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম বলেন, কি কারণে ঘটনা ঘটছে তা এখানো জানাযায়নি। ছুরিকাঘাতকারী যুবক সাকিবকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে পরে বিস্তারিত জানা যাবে।









