ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৬জুন) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে উপজেলার পাইন্দং ইউনিয়নের বৃন্দাবনহাট বাজারের পূর্ব পাশে বড়ুয়া পাড়া এলাকা থেকে ফটিকছড়ি থানা পুলিশ লাশটি উদ্ধার করেন।
পুলিশ জানিয়েছে, যুবকটির নাম উজ্জ্বল বড়ুয়া। তার বাড়ী বোয়ালখালী উপজেলার গোমদন্ডি ইউনিয়নে।
সে ফটিকছড়িতে কিভাবে এসেছে সেটি জানার চেষ্টা করছে বলে জানান থানার উপ- পরিদর্শক ফারুক।








