Site icon CPLUSBD.COM

ফটিকছড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু

ফটিকছড়ির সমিতিরহাটে রিয়াজ উদ্দিন (২৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

গত শুক্রবার (১৩ মার্চ) বিকালে ছাদেকনগর গ্রামের হালদারকুল কলা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হালদারকুল কলা বাগানে রিয়াজকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যান গাড়ীতে করে তাকে নিয়ে যাওয়ার সময় তার মুখ থেকে বিষের গন্ধ বের হচ্ছিল।

জানা যায়, সম্পত্তি নিয়ে তার পরিবারের সাথে অন্য পক্ষের বিরোধ ছিল।

পরিবারের দাবী, পূর্ব শত্রুতার জেরে রিয়াজকে হত্যা করে মুখে বিষ ঢেলে দেয়া হয়েছে। নিহত যুবকের লাশ যেখান থেকে উদ্ধার করা হয় সেখান থেকে প্রায় আড়াইশো গজ তার গেঞ্জি পাওয়া যায় এলাকাবাসীরা জানায়।

নিহত রিয়াজের জানাজায় উপস্থিত ফটিকছড়ি থানার এসআই ফখরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে ঘটনার ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

শনিবার আছরের সময় সমিতিরহাট ইউনিয়নের ছাদেনগর এলাকায় ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে দাফন করা হয়।