ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে তালিকাভুক্ত রাজাকার সৈয়দ শওকতুল ইসলাম প্রকাশ পাতলা ডাক্তার (৮১) কে গ্রেফতার করেছে পুলিশ।
ফটিকছড়ি থানার ওসি রবিউল হোসেনের দিক নির্দেশনায় গতকাল রোববার রাত ২ টার দিকে থানার সেকেন্ড অফিসার এস আই রিদুয়ানুল হকের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার নানুপুর ইউনিয়নের মুনসেফ বাড়ী প্রকাশ সৈয়দ পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত রাজাকার ঐ এলাকার জনৈক মৃত ইমামুল হক এর পুত্র।
এদিকে, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে নানুপুরে আলোচিত নূর আহমদ চেয়ারম্যানসহ এলাকার বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকে পাকিস্তানি হানাদার বাহিনী দিয়ে হত্যার নেপথ্যে এ রাজাকারের হাত ছিল বলে কথিত রয়েছে।
এবিষয়ে এস.আই রিদুয়ানুল হক জানান, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্টভুক্ত আসামী হওয়ায় তাকে গ্রেফতারে করে আদালতে প্রেরণ করা হয়েছে।








