নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে রাশেদ কামাল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির নাজিরহাটে নানুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ স্বেচ্ছাসেবকলীগ নেতা রাশেদ কামাল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে নাজিরহাট ঝংকার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় রফিকুল অানোয়ার চত্ত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এতে বক্তারা, ‘অনতিবিলম্বে রাশেদ কামাল হত্যা মামলার অাসামীদের গ্রেপ্তারের দাবী জানান। অাগামী ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর কর্মসূচীরও ঘোষণা দেন বক্তারা।

নাজিরহাট পৌর যুবলীগের সহ সম্পাদক তাসিন ফোরকান রনি’র সভাপতিত্বে ও নাজিরহাট পৌর স্বেচ্ছেসবকলীগের সহ সভাপতি এম এইচ মুন্নার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা ফারুক রায়হান, উপজেলা যুবলীগ নেতা ইকবাল, ইব্রাহীম, মিনহাজ উদ্দীন জীবন, রাহাত প্রমূখ।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাঈম, ইমন, জাহেদ, ফরহাদ, নাসিম, তানিম, স্মরণ প্রমূখ।