নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আলোচনা সভা

ফটিকছড়ি প্রতিনিধি: বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এক আলোচনা সভা ৮ সেপ্টেম্বর সকালে নাজিরহাট উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত। রেড ক্রিসেন্ট সোসাইটি উপজেলা ইউনিটের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ নাবিল চৌধুরী।

নাজিরহাট পৌরসভার প্যানেল মেয়র মুহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনা এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর জুনিয়র কনসালটেন্ট,শিশু বিশেষজ্ঞ ডাঃ জয়নাল আবেদীন মুহুরী, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ মঈন উদ্দীন, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পরিসংখ্যানবিদ মোঃ অনিক চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটি ফটিকছড়ি ইউনিটের সকল সংগঠক।

সভায় বক্তরা বলেন, বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট সোসাইটি সকল কর্মকর্তারা দেশের যেকোন দুর্যোগ মুহূর্তে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান। চলমান করোণা টিকা কার্যক্রমে তাদের কর্মীরা সুশৃংখলভাবে মানুষকে করোনা টিকা নিতে সাহায্য করেছেন। রাত-বিরাতে কোন রোগীর রক্ত প্রয়োজন হয়। তারা রক্ত সংগ্রহ করে পৌঁছে দিচ্চেন রোগীদের সেবায়। এ মহতি উদ্যোগকে স্বাগত জানাই। সংগঠনটি সামনে আরও ভালো কাজ করে দেশ তথা সমাজের পাশে দাঁড়াবে সে প্রত্যাশা করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here