Site icon CPLUSBD.COM

ফটিকছড়িতে শিক্ষাগুরুর স্মরণ সভা

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম নজরুল ইসলামের প্রথম স্মরণ সভা ২৬ ডিসেম্বর দুপুরে পূর্ব দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

স্মরণ সভা বাস্তাবায়ন কমিটি সভাপতি সোহরাব জব্বার চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা এমপি খাদিজাতুল আনোয়ার সনি।

মাষ্টার আলমগীরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাঈল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র এসএম সিরাজ দৌলা,ঢাকা শান্ত মরিয়ার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. নিজাম উদ্দিন জামি, অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীর, মরহুমের পুত্র মোঃ নাছের, শিক্ষক সৈয়দ আজগর সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন প্রমুখ।

স্মরণ সভায় মরহুমের পরিবারবর্গ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।