ফটিকছড়িতে প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং বিদ্যালয় থেকে ঝড়ে রোধকল্পে শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক বৃত্তি প্রদান অনুষ্ঠান আজ ২৫ সেপ্টেম্বর (বুধবার) সকালে উপজেলা জহুরুল হক হলে অনু্ষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফীনের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) মোঃ আবু হাসান ছিদ্দিক। শিক্ষক নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) মোঃ জানে আলম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হাসানুল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম রেজা।
এ সময় আরো উপজস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার অাবুল হোসেন, নির্বাচন অফিসার হুমায়ন কবিরসহ উপজেলা প্রশাসনের সকল অফিসারগণ ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরাবৃন্দ। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন রঞ্জিত কুমার ভট্টাচার্য, মোঃ তৌহিদ, একেএম গোলাম কিবরিয়া, শিলা নন্দী, আজমির উদ্দিন। আলোচনা সভা শেষে ৫০ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তির ৫০হাজার টাকা তুলে দেন অতিথিবৃন্দরা।








