ফটিকছড়িতে সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠানের প্রাক্কালে মহালয়া ২৮ সেপ্টম্বর শনিবার দুপুরে কেন্দ্রীয় সেবাখোলার মাঠে অনুষ্ঠিত হয়। মহালয়া অনুুষ্ঠানের আয়োজন করেন ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ত্বরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব শাহ্জাদা তৈয়বুল বশর মাইজভান্ডারী।
মহালয়া উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফীন।
মাষ্টার রতন চৌধুরীর সভাপতিত্বে ও সুমন কুমার বণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পৌর মেয়র ইসমাঈল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার, পুলিশ পরিদর্শক রবিউল হোসেন, প্রকল্প অফিসার অাবুল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রণবেশ মহাজন, ধর্মীয় আলোচক মিলন কান্তি শর্মা প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, মহিলা কাউন্সিলর ফিরোজা বেগম, কাজল শীলসহ হাজার হাজার সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দরা। আসন্ন শারদীয় দূর্গোৎসব সুন্দর সফল ভাবে সফভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন। পূর্জায় যেন কোন ধরণের আইনশৃঙ্খলা পরিস্থিতি বেঘাত না ঘটে সেই দিকে লক্ষ রাখার অাহবান জানান বক্তারা।








