ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিল ও নানুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে।
আগামী ২০ অক্টোবর ২০২০ সুয়াবিল ও নানুপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
তফশীল অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর মনোনয়ন দাখিলের শেষ সময় ও ৩ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
বুধবার(১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়াও একই দিনে দুই ইউ.পি সদস্যের মৃত্যুতে খিরাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ও জাফতনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ইউ.পি সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

