ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাক, সিএনজি ও অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ ২২ মার্চ (সোমবার) সকাল সাড়ে ৮দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফটিকছড়ি পৌরসভার কেএম টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে নোয়ারখীল উপজেলার সুন্দরপুর গ্রামের দীরেন্দ্র’র পুত্র মানিক আচার্য্য (৫০) ও অজ্ঞাত আনুমানিক ২০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।
সড়ক দুর্ঘটনার সাথে সাথে পথচারী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। মিরসরাই উপজেলার দূর্গাপুর ইউয়নের গোপালপুর গ্রামের মুত দীরেন্দ্র’র পুত্র আহত শুভদ আচার্য্যকে (৬০) প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত নারায়াহাট এলাকার শওকত আকবরের পুত্র জুবায়েরকে (১২) চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।








