Site icon CPLUSBD.COM

ফটিকছড়িতে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু

ফটিকছড়ির নানুপুরে চান্দের গাড়ীর ধাক্কায় রাজেদুল ইসলাম (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার( ২৩ জানুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের মাইজভাণ্ডার আমতলী এলাকায় ঘটনা ঘটে।

ঘটনার সাথে সাথে পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নানুপুর আমতলীস্থ ওয়াইজ ক্বাজীর বাড়ীর ব্যাংকার মোর্শেদুল আলমের ২য় পুত্র।

নানুপুর ইউপি সদস্য মহিন জানান, গহিরা হেঁয়াকো সড়কের মাইজভাণ্ডার আমতলী এলাকায় এক মাদ্রাসার শিশুকে চান্দের গাড়ী ধাক্কা দেয়। দ্রুত তাকে উদ্ধার করে মেডিকেল নিয়ে সেখানে তার মৃত্যু হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাবুল আকতার বলেন, দুর্ঘটনায় শিশুর মৃত্যু জেনে মেডিকেল অফিসার পাঠিয়েছি।

বিস্তারিত জেনে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।