ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোঃ এনাম উদ্দিন (৪৫) নামে এক ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন।
আজ ২৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৭ টার দিকে ফটিকছড়ি পৌরসভার গাউছিয়া মার্কেট প্রকাশ আন্ডা মার্কেটের দক্ষিণ পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
কাউন্সিলর বেলাল উদ্দিন জানান, নিহত এনামুল সকালে নামাজ আদায় করে ব্যায়াম করতে বের হলে দ্রুতগামী মাইক্রোবাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত এনামুল ফটিকছড়ি পৌরসভা ৭নং ওয়ার্ডের আবুল হোসেন সওদাগর বাড়ি মৃত আবুল হোসেন সওদাগর এর পুত্র।








