নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে হত-দরিদ্র পরিবারে পাশে শিল্পপতি মেহেদি হাসান বিপ্লব

ঘর নির্মানের উদ্যোগ

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের পূর্ব দাঁতমারা গ্রামের দিনমজুর মাহবুব আলম। ৩ সন্তানের জনক। দিন মজুরি করে সংসার চলে। ২ শতক জমির উপর একটি ছনের ঘরে বসবাস করে আসছে।অর্থের অভাবে ঘরটি মেরামত করতে না পারায় সেটি একে বারেই বসবাস অনুপযোগী হয়ে পড়ে। বিভিন্নস্থানে ধর্না দিয়েও জুটেনি কোন সহযোগীতা। সর্বশেষ সিদ্ধান্ত নেন কোন এনজিও থেকে ঋণ নিয়ে ঘরটি মেরামত করবেন। কিন্তু করোনা ভাইরাস কোভিড-১৯’র কারনে সারাদেশে অঘোষিত লকডাউন শুরু হলে বন্ধ হয়ে যায় সকল এনজিও’র কার্যক্রম। ফলে অনিশ্চয়তায় পড়ে মাহবুব।একদিকে ভাঙ্গা ঘর মেরামতের চিন্তা, অন্যদিকে কর্মহীন হয়ে সংসার চালিয়ে যাওয়া দুষ্কর হয়ে পড়ে তার। গত দুদিনের টানা বৃষ্টিতে স্ত্রী,সন্তান নিয়ে চরম মানবেতর জীবন যাপন করে মাহবু। এমতবস্হায় ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ মাহবুবের দুর্দশার কথা সাংবাদিক কামাল উদ্দিনকে জানান।

তিনি ( সাংবাদিক কামাল) মাহবুবের ঘরের ছবি শিল্পপতি মেহেদি হাসান বিপ্লব পাঠান। মেহেদি হাসান বিপ্লব দ্রুত পরিদর্শন পূর্বক একটি প্রতিবেদন জমা দিতে নির্দেশ প্রদান করেন। সে সূত্রে আজ মেহেদি হাসান বিপ্লবের পক্ষে মাহবুবের ঘরটি পরিদর্শনে যান দাঁতমারা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মজিবুল হক মজুমদার,সহ-সভাপতি নুরুল আলম বিএ, সাধারন সম্পাদক জয়নাল আবেদিন,সাংবাদিক মোঃ কামাল উদ্দিন।এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন,সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মেম্বার,যুবলীগ নেতা শাহিদুল আলম,মাহবুব আলম,আবু ইউসুফ,ব্যবসায়ী আব্দুল্লাহ্ আল মাহমুদ পারভেজসহ স্থানীয়রা এলাকাবাসী উপস্থিত ছিলেন। এসময় অসহায় পরিবারের জন্য কিছু ত্রাণসামগ্রী তার হাতে তুলে দেন এবং মেহেদী হাসান বিপ্লব এর পক্ষ থেকে একটি ঘর নির্মাণের উদ্যোগ নেয়া হয়।