ফটিকছড়ি প্রতিনিধি: জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের উদ্যোগে ২৮ আগস্ট শনিবার দুপুরে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার দক্ষিণ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এলাকার ২ শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের চেয়ারম্যান, ফটিকছড়ির কৃতি সন্তান ড. সেলিম উদ্দিন। প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মহিনুল হাসান।
পৌর মেয়র এসএম সিরাজ দৌলার সভাপতিত্বে ও মাস্টার আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের জোনাল ম্যানেজার ইউসুফ সালাউদ্দিন, ইসলামী ব্যাংক নাজিরহাট শাখার ব্যাবস্থাপক আব্দুল মালেকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।
এতে স্বাগত বক্তব্য রাখেনপৌর কাউন্সিল মুহাম্মদ ইসমাইল।








