সিপ্লাস প্রতিবেদক: ফটিকছড়ির ভুজপুরে হালদা নদীর রাবার ড্যামে বেড়াতে গিয়ে নদীতে ডুবে মো. ইব্রাহীম নামে এক কলেজ ছাত্র মারা গেছে।
ইব্রাহিম চট্টগ্রাম নগরীর ওমরগনি এমইএস কলেজে ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লার কচুয়া এলাকার মো. সেলিম মিয়ার ছেলে। নগরীর লাভলেইন এলাকার রাবেয়া রহমান গলিতে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন।
বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ভুজপুর থানার দ্বায়িত্বরত এস আই প্রবীণ কুমার দে জানান, ইব্রাহীম তার ৬ বন্ধুকে নিয়ে রাবার ড্যাম এলাকায় বেড়াতে যায়।ইব্রাহীম ড্যামের কাছে হালদা নদীতে পা পিছলে ডুবে যায়। স্থানীয় লোকজন জাল ফেলে তার মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহটি থানায় নিয়ে আসে।








