ফটিকছড়ি প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশ ব্যাপী ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহদান কর্মসূচীর আওতায় ফটিকছড়িতে ৫৩০ ভূমি ও গৃহহীন পরিবারকে জমি দলিল ও গৃহ হস্তান্তর করা হয়েছে।
রবিবার (২০ জুন ) গণভবন হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করলে ফটিকছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, সহকারী কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ, ফটিকছড়ি পৌর মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন, ভূজপুর থানার ওসি আছহাব উদ্দিন, ফটিকছড়ি থানার ওসি ( তদন্ত) দেওয়ান মোঃ শামছ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, মুহাম্মদ শাহনেওয়াজ, সোয়েব আল সালেহীন, মোহাম্মদ জয়নাল আবেদীন, সোহরাব হোসেন সৌরভ, বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর চৌধুরীসহ বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দ ও উপকারভোগিরা।
উল্লেখ্য- উপজেলায় “ক” শ্রেণির ভূমিহীন পরিবারের মাঝে ২য় পর্যায়ের উপজেলার খিরাম ইউনিয়নে ৯৫টি, পাইন্দং ইউনিয়নে ২০৭, নারায়ণহাট ইউনিয়নে ১০টি, বাগান বাজার ইউনিয়নে ৩০টি, ধর্মপুর ইউনিয়নে ১৫টি, ভূজপুর ইউনিয়নে ৭৫টি, সুয়াবিল ইউনিয়নে ১৩টি, রোসাংগিরী ইউনিয়নে ৫টি ও ফটিকছড়ি পৌর এলাকায় ৮০টিতে যাবতীয় দলিলাদি হস্তান্তর করা হয়।

