ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ৩৮৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির রবি/ ২০২০-২০২১ মৌসুমে ধানের বীজ,গম ভূট্টো,চীনা বাদাম,সরিষা ও শীতকালীন মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে বীজ,সার ও কীট নাশক ২৩ নভেম্বর বিকেলে বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব।
উপজেলা নির্বাহী অফিসার মো: সায়েদুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান এড. ছালামত উল্লাহ চৌধুরী শাহিন। এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার লিটন দেব নাথ।
বক্তব্য রাখেন,সুন্দরপুর ইউপি চেয়ারম্যান এম শাহনেওয়াজ ও উপজেলা কৃষকলীগের সভাপতি নুর আহম্মদ।








