ফটিকছড়িতে ৪ হিন্দু পরিবারসহ ৫২ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ইয়াহইয়াউচ্ছুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারি) সকালে ফটিকছড়ির ভূজপুরস্থ হযরত আবু বক্কর (রাঃ) মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষাঠানে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইয়াহইয়াউচ্ছুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী। এতে প্রধান অতিথি ছিলেন, ভূজপুর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী ও ফটিকছড়ি পৌর প্যানেল মেয়র জসিম উদ্দীন চৌধুরী।
মাওলানা নিজাম উদ্দীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মোহাম্মদ লোকমান, কাজী শোয়াইব চৌধুরী, মাওলানা মুফতি নোমান, মাওলানা দিদারুল আলম, মাওলানা নুরুল আলম নুরু, মাওলানা হাবিবুল্লাহ দিদু, মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, হাফেজ সেলিম মাহমুদ, মাওলানা হারুন, ব্যবসায়ী আমান উল্লাহসহ অনেকে।

