ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে আরো ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এনিয়ে ফটিকছড়ি উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩জনে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানা গেছে, আক্রান্ত ৫ জনের নমুনা নেওয়া হয় গত ৪জুন।
গতকাল ৯জুন পরীক্ষার রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে।
নতুন আক্রান্তদের মধ্যে ৫৪বছর বয়সী একজন পুরুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক,১৯ থেকে ২১ বছর বয়সী তিনজন মহিলা নাজিরহাট কেয়ার পয়েন্ট হসপিটালে কর্মরত স্বাস্থ্য কর্মী।
এছাড়া বাগানবাজার ইউনিয়নে ৪৬বছর বয়সী একজন পুরুষ এনজিও কর্মকর্তা রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
কেয়ার পয়েন্ট হসপিটালের চেয়ারম্যান শাহেদ আলী জানান,তাদের হসপিটালে আক্রান্ত ৩জন সহ মোট ৯ জন স্বাস্থ্য কর্মীকে আইসোলেশনে রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলিয়াছ চৌধুরী জানান, ফটিকছড়িতে এ পর্যন্ত ৩৭৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, ৩৫২ জনের রিপোর্ট এসেছে। ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৮ জন আইসোলেশনে রয়েছেন। অনুপম নামের এক ব্যক্তি চট্টগ্রাম জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন আছেন। একজন মারা গেছেন। বাকিরা সবাই সুস্থ আছেন। করোনা রোগীদের মধ্যে একজন চিকিৎসক ও ৮ জন পুলিশ সদস্য রয়েছেন।
উত্তর চট্টগ্রাম ফটিকছড়িতে আরও ৫ জনের করোনা শনাক্ত








