নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে ৭ দোকান ভস্মীভূত

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর ইসলামীয়া বাজারে আজ ২৬ এপ্রিল দুপুর আড়াইটার দিকে ভয়াবহ এক অগ্নিকান্ডে ৭ দোকান ভস্মীভূত হয়।

এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাজারের একটি চা দোকান থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানা গেছে।

লেলাং ইউপি সদস্য মুহাম্মদ সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- আগুনে মোস্তফা সওদাগরের চা দোকান (২টি), নাসিরের কলার দোকান, বাদল শীলের হোমিওপ্যাথির দোকান, রুবেলের কাঁচা সবজির দোকান ও করিমের মুরগী সেইল সেন্টার সম্পূর্ণ ভস্মীভূত হয়। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।