নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িবাসীর অনুদানের টাকায় স্বপ্নের করোনা হাসপতাল উদ্বোধন

ফটিকছড়ি প্রতিনিধি: জনগণের টাকায় সরকারী পরিত্যক্ত হাসপাতালকে করোনা (কোভিড-১৯) হাসপাতালে রূপান্তর করে ইতিহাস গড়লেন ফটিকছড়িবাসী।

সোমবার(২৭ জুলাই) সকালে স্বপ্নদ্রষ্টা ফটিকছড়ি’র এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কোভিড হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

জানা যায়, গত ৮ জুন ত্বরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিব্লু বশর মাইজভান্ডারী এমপি ফটিকছড়ি সদরে পূর্ববর্তী সরকার কর্তৃক তৈরী উত্তর পরিত্যক্ত ২০ শষ্য হাসপাতালকে করোনা (কোভিড-১৯) হাসপাতালে রূপান্তর করার ঘোষণা দেন।

ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়বকে উপদেষ্টা, ইউএনও মোঃ সায়েদুল আরেফিনকে প্রধান সমন্বয়ক, ফটিকছড়ি পৌর মেয়র ইসমাইল হোসেনকে সমন্বয়ক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীকে আহবায়ক, ডাঃ জয়নাল আবেদীন মুহুরীকে সদস্য সচিব, ডাঃ আব্দুল বাসেত হাসানকে সদস্য করে অর্থ সংগ্রহের জন্য একটি কমিটি গঠন করেন।

পরে এ করোনা দুর্যোগ মুহুর্তেও সর্বস্তরের ফটিকছড়িবাসী তাদের দানের হাত খুলে দেন এবং যার যা ছিল; তা নিয়ে ঝাপিয়ে পড়েন স্বপ্নের করোনা হাসপাতাল প্রতিষ্ঠায়।

অদ্য (২৭/০৭/২০২০) পর্যন্ত ১ কোটি ৫৯ লাখ ৩৮ হাজার ৩ শত ৩২ টাকা নগদ অনুদান এবং ৮০ লক্ষ টাকার চিকিৎসা সরঞ্জাম দিয়েছে সর্বস্তরের ফটিকছড়িবাসী। মূলত: জনগণের টাকায় সরকারী হাসপাতাল এখন জনগণই পরিচালনা করবে। যেটি দেশের প্রথম করোনা হাসপাতাল। ফটিকছড়ির পরিত্যক্ত ২০ শয্যা হাসপাতালটি উপজেলা পরিষদ ১০ লাখ টাকা বরাদ্দ দিয়ে সংস্কার করে দেয়। অদ্য ২৭ জুলাই ছিল সে মাহেদ্রক্ষণ; অর্থাৎ উদ্বোধনী অনুষ্ঠান।

করোনা পরিস্থিতির কারণে আড়ম্বরতা পরিহার করে অনাড়ম্বর ভাবে স্বপ্নের করোনা হাসপাতাল উদ্বোধিত হয়। এ উপলক্ষ্যে ফটিকছড়ির ভারপ্রাপ্ত ইউএনও মোঃ জানে আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফটিকছড়ি’র এমপি আলহাজ¦ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

তিনি বলেন, মুজিব শত বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ফটিকছড়ি কোভিড-১৯ হাসপাতাল’ উপহার দিলাম। আশাকরি উনি জনবল দিয়ে প্রতিদান দেবেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম অঞ্চল পরিচালক ডাঃ মোঃ শাহরিয়ার কবির, চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বি।

এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব, ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী, মহিলার ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ফটিকছড়ি পৌর মেয়র মোঃ ইসমাঈল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাভিল চৌধুরী, ডাঃ জয়নাল আবেদীন মুহুরী প্রমুখ।

পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বপ্নের ‘ফটিকছড়ি কোভিড-১৯ হাসপাতাল’ উদ্বোধন করেন স্বপ্নদ্রষ্টা সংসদ সদস্য আলহাজ¦ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।