Site icon CPLUSBD.COM

ফটিকছড়ির ইউপি নির্বাচনে নানুপুরে ঘোড়া প্রতীকের গণমিছিল

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে নানুপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচন আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৪ অক্টোবর প্রতীক পাওয়ার থেকে প্রার্থীরা বিরামহীন প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

আজ ১৭ অক্টোবর বিকেলে স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী আমান উল্লাহর ঘোড়া প্রতীকের সমর্থনে হাজার হাজার কর্মীর সমর্থকদের অংশগ্রহণে এক বিশাল গণমিছিল নানুপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের উত্তর পাশে এসে স্কুল শপিং কমপ্লেক্সের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ব্যবসায়ী মো: নেজাম উদ্দিনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মোঃ লোকমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মোঃ জাকারিয়া জকু, অধ্যক্ষ সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা মোঃ হাসান, ব্যবসায়ী রাশেদ কোম্পানী, সমাজ সেবক শহিদুল্লাহ,মোঃ এরশাদসহ আরো অনেকে।

সভায় বক্তারা ঘোড়া প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে বলেন, আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন। সুষ্ঠু ভোটের মাধ্যমে যে নির্বাচিত হবে তাকে আমরা সবাই মেনে নেব। কোন অবস্থাতেই কাউকে ভোট কেটে বাক্সে ঢুকাতে দেবো না। মানুষ যাকে চাইবে সেই নির্বাচিত হবে।