Site icon CPLUSBD.COM

ফটিকছড়ির উপজেলা আ’লীগের উদ্যোগে গ্রেনেড হামলার স্মরণ সভা

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একুশে আগস্ট গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্মরণ সভা ও দোয়া মাহফিল ২১আগষ্ট বিকালে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সহ-সভাপতি চেয়ারম্যান শাহ নেওয়াজ চৌধুরী’র সভাপতিত্বে উপ-প্রচার সম্পাদক বোরহান আহমেদ’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মূহুরী। বক্তব্য রাখেন- চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, তসলিম বিন জহুর, মাওলানা মোঃ ইউচুপ, মুক্তিযোদ্ধা খায়রুল বশর, সরোয়ার উদ্দিন, চেয়ারম্যান হারুন অর রশিদ ইমন, ইব্রাহীম সবুজ, হাজী আবুল কাশেম, জহুরুল আলম, হোসেন শহীদ জাফর আলম, শফিউল আজম, সাহাব উদ্দিন, মোবারক হাসান, মোহাম্মদ লোকমান, মাঈনুল করিম সাউকি, মাহবুল আলম,হাবিবুল্লাহ সাবু, জানে আলম মেম্বার, মো হোসেন, নুর হোসেন, শারমিন নুপুর, ছাত্রলীগ সভাপতি জামাল উদ্দিন, সম্পাদক রায়হান রুপু প্রমুখ। কর্মসুচীর শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফিরোজ খান।